Result

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৫ (শিক্ষাবর্ষ ২১-২২) ২০২৩ সালের পরীক্ষার ফল

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৫ (শিক্ষাবর্ষ ২১-২২) ২০২৩ সালের পরীক্ষার ফলাফল

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৫ (শিক্ষাবর্ষ ২১-২২) মার্কশিট সহ প্রকাশিত হয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, একাডেমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত আরও একটি নতুন আর্টিকেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি অনার্স ২য় বর্ষের রেজাল্ট 2025 নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ তথা সেকেন্ড ইয়ারের ফলাফল অতি দ্রুত প্রকাশ করা হবে। এনইউ অনার্স ২য় বর্ষের ফলাফল কবে প্রকাশ করা হবে? কিভাবে দেখবেন তা আমাদের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।

অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৫

ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে 2023 সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষা। যে পরীক্ষার রুটিন গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২০ তারিখে প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুসারে অনার্স ২য় বর্ষের পরীক্ষা গত ১১ জানুয়ারি আবশ্যিক বিষয় ইংরেজি দিয়ে শুরু হয়। উক্ত অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১১ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে, যেখানে আবশ্যিক এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হয়। মোট ৩১টি বিভাগের অধীনে প্রায় ৮৮০টি কলেজ ৩৪৪টি কেন্দের এই পরীক্ষা দুপুর ১২ টা ৩০ মিনিটে শুরু হয়, যা একটানা ৪ ঘণ্টাব্যাপী চলে শেষ হয় বিকাল সাড়ে ৩ টায়। ২০২৩ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৪ লক্ষ ১৮ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী। তাদের অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৫ মে ২৭ তারিখ (মঙ্গলবার) প্রকাশ করা হয়েছে।

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৫ (শিক্ষাবর্ষ ২১-২২) মার্কশিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার ফলাফল ২০২৫ মার্কশিট সহ প্রকাশ হতে চলেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২১ সেশনের অনিয়মিত ও মান উন্নয়ন অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফলাফল মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হয়েছে। উক্ত দিন বিকাল ৪টায় পরীক্ষার ফলাফল প্রাথমিকভাবে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার রেজাল্ট ২০২৫ প্রকাশ সংক্রান্ত নোটিশ তাদের অফিচিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের ফলাফল ২০২৫ দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে অনেকেই জানে না ফলাফল কিভাবে দেখতে হয়। তাই এই অংশে আমরা আপনাদের সামনে শেয়ার করবো, কিভাবে আপনি আপনার অনার্স ২য় বর্ষের রেজাল্ট বা ফলাফল দেখবেন ও পাবেন। মোট দুটি পদ্ধতিতে আপনি অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখতে পাবেন। যার প্রথমটি হচ্ছে অনলাইন এবং দ্বিতীয়টি মোবাইল এসএমএসের মাধ্যমে। নিচে আমরা দুইটি পদ্ধতি আপনাদের জন্য তুলে ধরলাম।

আরও দেখুন: NU অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৫

Honours 2nd Year Result 2025 অনলাইন লিংক Link

অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল দেখতে প্রথমেই আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd/result এ যেতে হবে।

  • আবার বাম দিক থেকে “অনার্স” বিভাগে যান
  • ডাউন মেনু থেকে “২য় বর্ষ” সিলেক্ট করুন
  • এখন আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার বছর লিখুন
  • ক্যাপচা কোডটি সঠিকভাবে সমাধান করুন
  • “ফলাফল অনুসন্ধান” বোতাম টিপুন
  • এখন আপনাকে পপআপ উইন্ডো থেকে ফলাফল দেখাবে

মোবাইল এসএমএসে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট

ফলাফল প্রকাশ করার পর অনলাইনে সকলে একসাথে চেষ্টা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার ডাউন হয়ে যায়। তাই অনার্স ২য় বর্ষের ফলাফল দেখার আরো একটি মাধ্যম হচ্ছে মোবাইল এসএমএস।

ধাপ-1: আপনার মোবাইল ফোন মেসেজ অপশনে যান।
ধাপ-২: “নতুন বার্তা লিখুন” বিকল্পে যান।
ধাপ-৩: লিখুন- NU <space> H2 <space> রেজিস্ট্রেশন নম্বর (উদাহরণ: NU H2 123456789)
ধাপ-৪: এই মেসেজটি পাঠান 16222 নম্বরে।
কিছুক্ষণের মাঝেই ফিরতি এসএমএসে আপনাকে বিস্তারিত ফলাফল জানিয়ে দেয়া হবে

সার কথা

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৫ ওপরের অংশে আমরা বিস্তর আলোচনা করেছি। এতে করে আপনি যদি অনার্স ২য় বর্ষের পরীক্ষার অংশগ্রহণ করা একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ফলাফল পাওয়ার নিয়ম সম্পর্কে জেনেছেন। যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হতে পারেননি তারা পরবর্তীতে চেষ্টা করবেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে সকলকে অশেষ ধন্যবাদ, আল্লাহ্‌ হাফেজ।

Dhakaresultbd

Dhakaresultbd offers timely updates on academic results and admission processes in Bangladesh, serving as a trusted resource for students and educators. Join the community on our social media, where we'll share real-time updates.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button